Wednesday, 18 Nov 2026 | English

বিছানায় প্রস্রাব বন্ধ করার হোমিও ঔষধ: শিশু ও বড়দের জন্য কার্যকর চিকিৎসা

বিছানায় প্রস্রাব বন্ধ করার হোমিও ঔষধ: শিশু ও বড়দের জন্য কার্যকর চিকিৎসা

আজকে আমরা শিশু-বাচ্চাদের ও বৃদ্ধ সহ সকল বয়সের মানুষের দিনে বা রাতে বিছানায় প্রস্রাবের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ সর্ম্পকে আলোচনা করব।


বিছানায় প্রস্রাব (Bed Wetting) শিশুদের মাত্র ৫ বছর পর্যন্ত স্বাভাবিক হলেও, তারপরও চলতে থাকলে চিকিৎসা প্রয়োজন। হোমিওপ্যাথি শতাব্দী ধরে এই সমস্যার কার্যকর চিকিৎসা দিয়ে আসছে। এই গাইডে আমরা আপনাকে জানাবো  শিশু, প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধদের জন্য কার্যকরি হোমিওপ্যাথিক ঔষধ, লক্ষণ ও ডোজ।

বিছানায় প্রস্রাব কেন হয়?

বিছানায় প্রস্রাব (Nocturnal Enuresis) নিম্নলিখিত কারণে হতে পারে:

  • মূত্রথলির আকার ছোট হওয়া
  • ঘুম খুব গাঢ় হওয়া
  • হরমোনাল অসামঞ্জস্য (ADH কম নিঃসরণ)
  • স্নায়বিক দুর্বলতা
  • মানসিক চাপ বা ট্রমা
  • জিনগত প্রবণতা

হোমিওপ্যাথিতে চিকিৎসার নীতি

হোমিওপ্যাথি "সামঞ্জস্যের মাধ্যমে চিকিৎসা" নীতিতে কাজ করে। রোগীর লক্ষণ, মানসিক অবস্থা, ঘাম, খাওয়া-দাওয়া, ঘুম ইত্যাদি বিবেচনা করে ঔষধ নির্বাচন করা হয়।

লক্ষন মিলে গেলে প্রাপ্ত বয়স্করাও বাচ্চাদের ও বাচ্চারাও প্রাপ্ত বয়স্কদের জন্য নির্বাচিত ঔষধ সেবন করতে পারবে, তাই পুরো আর্টিকেলটি পড়ুন।

বিছানায় প্রস্রাবের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ

ক্রিয়োজোট (Kreosote):  যেসব রোগী মনে করে যে সে বাহিরে প্রস্রাব করছে কিন্তু ঘুম থেকে উঠে দেথে যে নিজের বিছানায়ই প্রস্রাব করেছে, সহজে জাগানো যায় না, বিছানায় প্রস্রাব করার পরেও ঘুম থেকে জাগ্রত হয় না, প্রস্রাবে ভিজেই ঘুমাতে থাকে।

দিনই জোর করে হলেও প্রস্রাব করে শয়ন করার পরও শয়নের পর পরই প্রস্রাব করে ফেলে। বিছানায় প্রস্রাব করে অপরাধ বোধ করে এরূপ লক্ষনের রোগীর জন্য ক্রিয়োজোট (Kreosote) প্রয়োজন । 

বিছানায় প্রস্রাব করার পরেও রোগী ঘুম থেকে জেগে না উঠলে , ৩০/২০০ শক্তির ঔষধ দিনে দুই মাত্রা সেব্য। রাতে ঘন ঘন প্রস্রাবের জন্য ক্রিয়োজোট (Kreosote) উত্তম কাজ করে।

রোগীর প্রস্রাব করার জন্য হঠাৎ তাড়াহুড়ো হয় যে তাদের বাথরুমে যাওয়ার জন্য বিছানা থেকে নামার জন্য পর্যাপ্ত সময় নেই, এই লোকেরা রাতের প্রথম অংশে তাদের বিছানা ভেজাতে থাকে, কখনও কখনও তাদের স্বপ্ন হবে যে তারা প্রস্রাব করছে এসব লক্ষনে ক্রিয়োজোট 200

রেডিয়াম ব্রোম (Radium Brom): শয্যা মূত্ররােগে প্রায় ক্ষেত্রে একমাত্রা রেডিয়াম ব্রোম (Radium Brom) ১০এম এবং রােগ বহু বছরের পুরনাে হলে ৫০ এম বা সি. এম ফলপ্রদ। ~ডাঃ কে. ডি. চৌধুরী

কষ্টিকাম (Causticum): ঘুমের মধ্য অসাড়ে প্রস্রাব করে, কিছুই জানতে পারে না। খুব নম্র। তিরঙ্কার করলে কেঁদে ফেলে। হাচি কাশির সময় ২/১ ফোটা প্রস্রাব বের হওয়ার অভ্যাসে কষ্টিকাম (Causticum) ২০০, ১০০০।

এসিড বেন্জোয়িক (Benzoic Acid): বিছানায় প্রস্রাব করে এবং রোগীর প্রস্রাবে ঘোড়ার প্রসাবের মত দুর্ঘন্ধ থাকে তার জন্য এই ঔষধটি অতি প্রয়োজন। ৩০ ও ২০০ শক্তির ঔষধ দিনে দুই মাত্রা সেব্য।

রাস এরোমেটিক (Rhus Aromatic Q ): অধিক পরিমানে প্রস্রাব, বিছানায় প্রস্রাব করা, প্রস্রাবের বেগ ধরে রাখতে না পারা,অনবরত ফোঁটা ফোঁটা প্রস্রাব ।

টিউবার বােভি (Tuberculinum Bovinum) - কোন ঔষধে বিছানায় প্রস্রাব করা বন্ধ না হলে এবং বংশে ক্ষয় রােগের ইতিহাস থাকলে টিউবার বােভি (Tuberculinum Bovinum) ১০০০ হতে তদুর্ধ শক্তি প্রয়ােজ্য।

শিশু বা বাচ্চাদের বিছানায় প্রস্রাবের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ

রাস-এরোমেটিক (Rhus – Aromatica): শিশুদের বিছানায় প্রস্রাবে রাস-এরোমেটিক (Rhus – Aromatica), দিনে ৩ বার ৫ ফোটা করে অব্যর্থ ফল দেয়।

সিনা (Cina) : ক্রিমিতে আক্রান্ত শিশুরা যদি ঘুমের ঘোরে বিছানায় অসারে প্রস্রাব করে এবং সর্বদা ফোটা ফোটা প্রস্রাব করে তাদের জন্য সিনা দেয়া প্রয়োজন।২০০ ও ওয়ান এম শক্তির ঔষধ সকাল বিকাল দুই মাত্র সেব্য। শিশু মাঝে মাঝেই নাক চুলকায় বা বালিশে নাক ঘষে। ঘুমের মধ্য দাঁত কড়কড় করে। অত্যধিক আবদারপরায়ণ। অনবরত এটি ওটি চায়। দিলেও সন্তুষ্ট হয় না। আবার আর কিছু খায়। অত্যধিক ক্ষুধা ও খায়। জিহ্বা পরিষ্কার এমন শিশু বিছানায় প্রস্রাব করলে সিনা (Cina) ২০০, ১০০০ প্রয়ােজ্য।

কষ্টিকাম (Causticum) : শিশু প্রথম ঘুমেই বিছানায় প্রস্রাব করে কষ্টিকাম তাদের পরম বন্ধু। শীতকালে বিছানায় প্রস্রাবের প্রবনতা বেশি হলে কষ্টিকাম উত্তম ঔষধ। বিছানায় প্র্রস্রাবের চিকিৎসার কথা মনে হলেই এই ঔষধের নাম স্মরন করা হয়। ৩০ বা ২০০ শক্তির ঔষধ দিনে দুই মাত্রা সেবন করতে হয়। 

ঘুমের মধ্য অসাড়ে প্রস্রাব করে, কিছুই জানতে পারে না। শিশু / বাচ্চা খুব নম্র। তিরঙ্কার করলে কেঁদে ফেলে। হাচি কাশির সময় ২/১ ফোটা প্রস্রাব বের হওয়ার অভ্যাসে কষ্টিকাম (Causticum) ২০০, ১০০০

ক্রিয়োজোট (Kreosote):  যেসব বাচ্চারা মনে করে যে সে বাহিরে প্রস্রাব করছে কিন্তু ঘুম থেকে উঠে দেথে যে নিজের বিছানায়ই প্রস্রাব করেছে, সহজে জাগানো যায় না, বিছানায় প্রস্রাব করার পরেও বাচ্চা ঘুম থেকে জাগ্রত হয় না, প্রস্রাবে ভিজেই ঘুমাতে থাকে। 

দিনই জোর করে হলেও প্রস্রাব করিয়ে শোয়ানো তবুও শয়নের পর পরই প্রস্রাব করে ফেলে। বিছানায় প্রস্রাব করে অপরাধ বোধ করে, শিশু ভয়ানক শীতকাতর এরূপ লক্ষনের রোগীর জন্য ক্রিয়োজোট (Kreosote) প্রয়োজন । ৩০/২০০ শক্তির ঔষধ দিনে দুই মাত্রা সেব্য।

সিপিয়া (Sepia) : যে বাচ্চা প্রথম ঘুমেই বিছানায় প্রস্রাব করে এবং প্রস্রাবে দুর্ঘন্ধ থাকে তার জন্য সিপিয়া পরম বন্ধু। বিশেষ করে মেয়েদের বিছানা প্রস্রাবের ক্ষেত্রে সিপিয়া ভালো কাজ করে। ৩০ বা ২০০ শক্তির ঔষধ দিনে দুই মাত্রা সেব্য।

সালফার (Sulphur) : সোরার প্রবনতা বা সুপ্ত সোরার বহিঃপ্রকাশ, গোসলে অনিহা, মিস্টি ও মশলা জাতীয় খাবার পছন্দ ,  যে সকল বাচ্চারা অতিরিক্ত দুষ্ট, বদমেজাজি এবং রাতের দ্বিতীয়ার্ধে বিছানায় প্রস্রাব করেন তাদের ক্ষেত্রে কার্যকরী।

মেডোরিনাম (Medorrhinum): সাইকোসিস ধাতুর রোগী এবং সুনির্বাচিত ঔষধ ব্যর্থ হলে মেডোরিনাম কার্যকরী, মেডোরিনামের শিশুরা দিনের বেলায় ঘুমালেও প্রস্রাব করে দেয়। রাত্রে বিছানায় প্রস্রাব করে। প্রস্রাব খুব দুর্গন্ধযুক্ত। রক্তশুন্য, শুষ্ক, শীর্ণ দূর্বল স্মৃতিশক্তি সম্পন্ন, খর্বাকৃতি ও স্থূলবুদ্ধি বিশিষ্ট শিশু। সে বাতাস চায় কিন্তু সে ঠান্ডা সহ্য করতে পারে না।

গনােরিয়া চাপা পড়া পিতামাতার সন্তানদের বিছানায় প্রস্রাব করার মেডোরিনাম (Medorrhinum) উৎকৃষ্ট ঔষধ । শিশুর স্মরণশক্তি একবারেই কম। পড়ে মনে রাখতে পারে না। অংক মােটেই বুঝে না। প্রস্রাবে খুব দুর্গন্ধ। ক্ষুধা ও পিপাসা বেশী। দেহ শীর্ণ ও বামন।

সিফিলিনাম (Syphilinum) : সিফিলিটিক মায়াজমের শিশুরা রাত্রে ঘুমানোর সাথে সাথেই প্রস্রাব করে দেয়, এবং রাত্রের মধ্যে কয়েকবার বিছানায় প্রস্রাব করে, মুখে লালা জমার প্রবনতা এবং মুখে দুর্গন্ধ হয়।

স্যানিকিউলা (Sanicula) :  দিনের বেলায় যে সমস্ত শিশু বাচ্চারা কাপড় খুলতে খুলতে বা বিছানা হতে নামতে নামতেই প্রস্রাব করে ফেলে সেই সমস্ত শিশুদের রাত্রে বিছানায় প্রস্রাব করার ক্ষেত্রে ব্যবহার্য্য। প্রস্রাব করা স্থানে লালাভ দাগ পড়ে। তার মলের এক অদ্ভুত লক্ষণ এই যে, মল তার চার কোনা বিশিষ্ট হয়। শিশুর ঘাড়ে অত্যধিক ঘাম হয় এরকম লক্ষন ও বৈশিষ্ট্যে স্যানিকিউলা (Sanicula) ৩০, ২০০, ১০০০

সার্সাপেরিলা (Sarsaparilla):  যে সমস্ত শিশু বাচ্চারা জাগ্রত অবস্থায় না দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে না, বসে প্রস্রাব করতে গেলে ফোঁটা ফোঁটা প্রস্রাব নির্গত হয়, তাদের বিছানায় প্রস্রাব করার ইহা ভাল ঔষধ। জাগ্রত অবস্থার না দাঁড়ালে ভালভাবে প্রস্রাব না হওয়া অথচ শয়ন ও নিদ্রাঘােরে অসাড়ে প্রস্রাব হওয়া এর বিশেষত্ব। প্রস্রাব শেষ হওয়ায় প্রাক্কালে ভয়ানক যাতনা ও বিদ্যুৎ প্রবাহের ন্যায় শরীর ঝাকি দেয়াও এর আর এক বিশেষত্ব। এরূপ লক্ষন  বৈশিষ্ট্যে সার্সাপেরিলা (Sarsaparilla) ৩০, ২০০, ১০০০

অ্যাসিড ফস (Acid Phos) : স্নায়ুতন্ত্রের কারণে মানসিক ও শারীরিক অক্ষমতা (রাতে বিছানায় মূত্রত্যাগ) নিয়ন্ত্রণ করতে উপযোগী।

ইকুইজেটাম (Equisetum) : কোন ঔষধ কাজ না করলে ইকুইজেটাম (Equisetum) ৬ শক্তি দিনে তিন বার সেব্য।

ক্রিমি থাকিলে সিনা (Cina Maritima) ২০০ বা সােমরাজ Q, ৫ ফোটা করিয়া দিনে ৪বার কিছুদিন সেবনীয়। ~ ডাঃ প্রসাদ বন্দ্যোপাধ্যায়

ব্লুমিয়া ওডাে (Blumea Odorata) ২x (ডাঃ কাসিং) দিনে ৩ বার ৩ ফোটা করে। 

খুজা (Thuja Occidentalis) :আচিলযুক্ত বা লাল তিলওয়ালা শিশুদের বিছানায় প্রস্রাব করা ব্যাধিতে খুজা (Thuja Occidentalis) ২০০, ১০০০।

ব্যাসিলিনাম (Bacillinum): শিশু বা বালকদের শয্যামূত্রের ক্ষেত্রে ভালাে ওষুধ ব্যাসিলিনাম (Bacillinum)। ~ ডাঃ ফুবিস্টার (Foubister)

শিশুর বিছানায় প্রস্রাবের বায়োকেমিক চিকিৎসা ও ঔষধ

নেট্রাম ফস ( Natrum Phos):   ক্রিমিতে আক্রান্ত শিশুরা বিছানায় প্রস্রাব করলে  নেট্রাম ফস – 3X; ১/৪  বড়ি দিনে তিন বার বয়স অনুসারে সেব্য 

নেট্রাম সালফ ( Natrum Sulph):  শিশুরা বিছানায় প্রস্রাব করলে  নেট্রাম সালফ – 6X; ১/৪  বড়ি দিনে তিন বার বয়স অনুসারে সেব্য 

ক্যালকেরিয়া ফস (Calcarea phos):  রক্ত শুন্য দুর্বল পুষ্টিহীন শিশুর  বিছানায় প্রস্রাব  বন্ধের জন্য ক্যালকেরিয়া ফস- 6x বা  12;  ১ /৪  বড়ি দিনে তিন বার বয়স অনুসারে সেব্য

কেলি ফস (Kali phos):  স্নায়ুবিক দুর্বল শিশুর জন্য কেলি ফস 3x বা 6x , ১ /৪  বড়ি দিনে তিন বার বয়স অনুসারে সেব্য।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

বিছানায় প্রস্রাব কত বয়স পর্যন্ত স্বাভাবিক?

৫ বছর বয়স পর্যন্ত বিছানায় প্রস্রাব করা স্বাভাবিক। তবে ৫ বছরের পরও যদি চলতে থাকে, তখন চিকিৎসা প্রয়োজন। বিশেষ করে যদি সপ্তাহে ২ বারের বেশি হয়, তখন হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করা উচিত।

বিছানায় প্রস্রাব বন্ধ করার সেরা হোমিও ঔষধ কী?

সবচেয়ে কার্যকর হোমিও ঔষধগুলো হলো: ক্রিয়োজোট (Kreosote), কষ্টিকাম (Causticum), মেডোরিনাম (Medorrhinum), সিনা (Cina) এবং সিপিয়া (Sepia)। লক্ষণ অনুযায়ী ঔষধ বাছাই করতে হয়।

শিশু বিছানায় প্রস্রাব করলে কোন হোমিও ঔষধ দেব?

শিশুদের ক্ষেত্রে লক্ষণ দেখে ঔষধ বাছুন:
- কষ্টিকাম: প্রথম ঘুমে প্রস্রাব, নম্র, হাঁচি-কাশিতে প্রস্রাব ফোঁটা
- সিনা: কৃমি আক্রান্ত, নাক চুলকায়, আবদারপ্রিয়
- সিপিয়া: মেয়েদের মধ্যে বেশি কার্যকর, প্রস্রাবে দুর্গন্ধ

বড়দের রাতে বিছানায় প্রস্রাব বন্ধ করার উপায় কী?

বড়দের ক্ষেত্রে:
- ক্রিয়োজোট: ঘুমে মনে হয় বাইরে প্রস্রাব করছে
- সালফার: মিষ্টি পছন্দ, গোসলে অনিচ্ছা
- অ্যাসিড ফস: মানসিক ক্লান্তি, রাতে প্রস্রাব
- টিউবার বোভিনাম: অন্য ঔষধে ব্যর্থ হলে

ক্রিয়োজোট 200 কতদিনে কাজ করে?

ক্রিয়োজোট 200 সাধারণত ২-৪ সপ্তাহের মধ্যে ফল দেখাতে শুরু করে। দিনে ২ মাত্রা, ৩০ বা ২০০ শক্তিতে দেওয়া হয়। ঘুমের মধ্যে প্রস্রাব কমাতে এটি অত্যন্ত কার্যকর।

কৃমি আছে কিনা কীভাবে বুঝবেন?

কৃমির লক্ষণ: নাক চুলকানো, বালিশে নাক ঘষা, ঘুমের মধ্যে দাঁত কড়কড় করা, অতিরিক্ত ক্ষুধা কিন্তু ওজন বাড়ে না, আবদারপ্রিয়তা। এমন শিশুদের বিছানায় প্রস্রাব হলে প্রথমে সিনা 200 বা সোমরাজ Q দিন।

বিছানায় প্রস্রাবের বায়োকেমিক চিকিৎসা কী?

বায়োকেমিক টেবলেটগুলো হলো:
- নেট্রাম ফস 3X: কৃমি আক্রান্ত শিশু
- নেট্রাম সালফ 6X: সাধারণ বিছানায় প্রস্রাব
- ক্যালকেরিয়া ফস: পুষ্টিহীন, দুর্বল শিশু
- কেলি ফস: স্নায়বিক দুর্বলতা

হোমিও ঔষধ নিরাপদ কি?

হ্যাঁ, হোমিওপ্যাথিক ঔষধ সম্পূর্ণ নিরাপদ। এতে কোনো রাসায়নিক বিষক্রিয়া নেই। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয়। লক্ষণ মিলে নির্বাচিত ঔষধ সবচেয়ে কার্যকর ও নিরাপদ।

বিছানায় প্রস্রাবের প্রাকৃতিক চিকিৎসা কী কী?

প্রাকৃতিক চিকিৎসা:
- রাতে খাওয়ার পর তরল পদার্থ কম দেওয়া
- ঘুমানোর আগে প্রস্রাব করানো
- স্ট্রেস কমানো
- হোমিওপ্যাথিক ঔষধ (যেমন: কষ্টিকাম, ক্রিয়োজোট)
- বায়োকেমিক টেবলেট (নেট্রাম ফস, কেলি ফস)

সিপিয়া (Sepia) কখন ব্যবহার করবেন?

সিপিয়া ব্যবহার করুন যখন:
- শিশু প্রথম ঘুমেই প্রস্রাব করে
- প্রস্রাবে তীব্র দুর্গন্ধ থাকে
- বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে
- শিশু ক্লান্ত, অলস, খাওয়া-দাওয়া কম

ডাঃ মোঃ আঃ হান্নান মিয়া (বি,এ)

ডি.এইচ.এম.এস (ঢাকা)


অহনা ভিলা, ধানুয়া কলেজ পাড়া, শিবপুর, নরসিংদী

রোগী দেখার সময়ঃ শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।


বানিয়াদী আশরাফিয়া মাদ্রাসা মার্কেট, শিবপুর বাজার রোড, শিবপুর, নরসিংদী, ঢাকা ১৬২০

রোগী দেখার সময় সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।  (আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পার্সেল করে পাঠিয়ে থাকি)

মোবাইলঃ ০১৭৩৯-৬৮২৬৯২, অথবা বার্তা পাঠান

Share this post
More
Dr. Abdul Hannan Mia
প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।
Recommended for you
Comments
I
IFTEHAN ISLAM
2021-10-18 00:04:30
আসসালামু আলাইকুম। আপনাদের কি চটগ্রামে কোনো শাখা আছে?
Dr. Abdul Hannan Mia
Dr. Abdul Hannan Mia Creator Administration
2021-10-18 01:15:05
ওয়ালাইকুম সালাম, আপনার অনুসন্ধানের জন্য অসংখ্যা ধন্যবাদ। চট্রগ্রামে আমাদের কোন শাখা নেই।
কোন রোগ, রোগের ঔষধ সর্ম্পকে বা চিকিৎসা সংক্রান্ত কোন তথ্য জানতে হলে কল করুন এই নাম্বারে ০১৭৩৯-৬৮২৬৯২। অথবা মেসেজ করুন এই পেইজে
শুক্রবার - সকাল ১০টা - রাত ৮ টা (নামাজের সময় ব্যতীত)
শনিবার - বিকাল ৪টা - রাত ৮ টা (নামাজের সময় ব্যতীত)
রবিবার থেকে বৃহঃস্পতিবার রাত ৯ টা - ১০ টা পর্যন্ত
ধন্যবাদ
M
Md SUKUR sk
2022-11-22 16:19:42
বিছানায় পেচছাব বন্ধ করার উপায় বযস 34
Yasir Arafat
Yasir Arafat Administration
2023-05-16 19:13:04
Kindly contact with doctor via Phone call to ask about medicine and doses
ডাঃ মোঃ আঃ হান্নান মিয়া (বি,এ)
ডি.এইচ.এম.এস (ঢাকা)
রোগী দেখার সময় বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
মোবাইলঃ ০১৭৩৯-৬৮২৬৯২
(প্রতি শনিবার যোগাযোগ সাপেক্ষে রোগী দেখা হয়)
S
Sk Firoz
2023-02-24 16:27:21
Very good
S
Sk Firoz
2023-02-26 22:37:36
Very good
Yasir Arafat
Yasir Arafat Administration
2023-05-16 19:13:23
Thank you for your feedback