Wednesday, 18 Nov 2026 | English

আঁচিল দূর করার হোমিওপ্যাথিক চিকিৎসা: একটি সহজ ও কার্যকরী গাইড

আঁচিল দূর করার হোমিওপ্যাথিক চিকিৎসা: একটি সহজ ও কার্যকরী গাইড

প্রিয় পাঠকবৃন্দ, আজ আমরা শরীরের বিভিন্ন অংশে হওয়া আঁচিলের সমস্যা নিয়ে কথা বলব। আঁচিল একটি সাধারণ ত্বকের সমস্যা, যা অনেক সময় অস্বস্তিকর এবং অসুন্দর লাগে। কিন্তু চিন্তা করবেন না! হোমিওপ্যাথির প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতিতে এর সহজ সমাধান রয়েছে। আমি, একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে, আজ এই লেখায় আঁচিল দূর করার জন্য হোমিওপ্যাথিক বিভিন্ন ওষুধ এবং চিকিৎসা পদ্ধতি সহজভাবে ব্যাখ্যা করব। চলুন, ধাপে ধাপে জেনে নিই – এটি পড়ে আপনি নিজেই অনেক কিছু বুঝতে পারবেন!

আঁচিল সাধারণত মুখ, হাত, পা, চোখের পাতা, গলা, যৌনাঙ্গসহ শরীরের বিভিন্ন জায়গায় হয়ে থাকে। হোমিওপ্যাথিতে প্রতিটি ধরনের আঁচিলের জন্য আলাদা আলাদা ঔষধ রয়েছে। 

আঁচিল দূর করার হোমিওপ্যাথিক ওষুধ: অংশভিত্তিক গাইড

হোমিওপ্যাথিতে আঁচিলের চিকিৎসা লক্ষণ এবং অবস্থানের উপর নির্ভর করে। নিচে বিভিন্ন ধরনের আঁচিলের জন্য সুপারিশকৃত ওষুধগুলো দেওয়া হলো। মনে রাখবেন, উচ্চ শক্তির ওষুধ (যেমন 1M থেকে শুরু) বেশি কার্যকরী, নিম্নশক্তি ততটা ফলদায়ক নয়।

  1. ক্যালকেরিয়া কালসিনেটা 30 আঁচিল দূর করার মহে্ৗষধ – সাধারণত সব ধরনের আঁচিলে কার্যকরী।।
  2. অনেক দিনের পুরাতন আঁচিল - নাইট্রিক এসিড (Nitric Acid), সালফার (Sulphur),থুজা (Thuja Occidentalis)
  3. ব্যাথাযুক্ত আঁচিল - হিপার সালফ (Hepar Sulph)
  4. আঁচিলের ভেতর ভাতের মত , আঁচিল বিশেষ করে মুখে ও পেটে  - এন্টিম ক্রুড (Antim Crud)
  5. নাকে আঁচিল - থুজা (Thuja Occidentalis), কষ্টিকাম (Causticum)
  6. হাতে আঁচিল - কষ্টিকাম (Causticum),নেট্রাম মিউর, নাইট্রিক এসিড (Nitric Acid),থুজা (Thuja Occidentalis)
  7. লিঙ্গে আঁচিল - থুজা (Thuja Occidentalis), নাইট্রিক এসিড (Nitric Acid)
  8. যােনির উপর আঁচিল - থুজা (Thuja Occidentalis)
  9. মলদ্বারের মধ্যে আঁচিল - নাইট্রিক এসিড (Nitric Acid), থুজা (Thuja Occidentalis) 
  10. ফুলকপির মত ভিজা আঁচিল - নাইট্রিক এসিড (Nitric Acid), সাইলেসিয়া, থুজা (Thuja Occidentalis) 1000
  11. চোখের পাতায় আঁচিল - কষ্টিকাম (Causticum),নাইট্রিক এসিড (Nitric Acid),থুজা (Thuja Occidentalis)
  12. মুখে আঁচিল - ডালকামারা (Dulcamara),লাইকোপেডিয়াম (Lycopodium), নাইট্রিক এসিড (Nitric Acid),থুজা (Thuja Occidentalis)
  13. ঘাড়ে আঁচিল - থুজা (Thuja Occidentalis),কষ্টিকাম (Causticum),নাইট্রিক এসিড (Nitric Acid)
  14. শক্ত আঁচিল - কষ্টিকাম (Causticum), নাইট্রিক এসিড (Nitric Acid), এন্টিম ক্রুড (Antim Crud), সাইলেসিয়া, থুজা (Thuja Occidentalis) , কেলি মিউর (Kali Mur)।
  15. ছােট আঁচিল - কষ্টিকাম (Causticum), নাইট্রিক এসিড (Nitric Acid), থুজা (Thuja Occidentalis), ডালকামারা (Dulcamara)
  16. শৃংগের মত আঁচিল - নাইট্রিক এসিড (Nitric Acid), থুজা (Thuja Occidentalis), কষ্টিকাম (Causticum)
  17. বড় আঁচিল - নাইট্রিক এসিড (Nitric Acid),ডালকামারা (Dulcamara), থুজা (Thuja Occidentalis)
  18. শরীরে সাধারন আঁচিল - নেট্রাম সালফ (Natrum Sulph) , সিপিয়া (Sepia)
  19. আদ্র, ‍চুলকানি, চ্যাপ্টা, বিস্তৃত - থুজা (Thuja Occidentalis) 
  20. বৃদ্ধ আঙুলে - রানানকুলাস বি (Ranunculus B 200/1M)
  21. বাঁ হাতের কব্জি - ফের্রাম মেট (Ferrum Met 200/1M)
  22. পিঠের আঁচিল - ন্যাট্রাম কার্ব (Natrum Carb 200/1M)
  23. মুখের কোণে - কন্ডুরাঙ্গো (Condurango 200/1M)
  24. জিহ্বায় - অরাম মুর ন্যাট (Aurum Mur Nat 200/1M)
  25. পায়ের আঙুলে - স্পিগেলিয়া (Spigelia 200/1M)

উচ্চ শক্তি 1 এম থেকে শুরু করতে হবে, নিন্মশক্তি তেমন ফলদায়ক না।

বিশেষ টিপস:

থুজা (Thuja Occidentalis), নাইট্রিক এসিড (Nitric Acid), কষ্টিকাম (Causticum)  যেকোন আঁচিলে এই তিনটি ঔষধ উচ্চশক্তি পর্যাক্রমে খেলে যেকোন আঁচিলই ভালো হয়। এক সপ্তাহ বা ১০ দিন বা ১৫ দিন পর পর সেবন করুন।

বাহ্যিক প্রয়োগ: সহজ ও কার্যকরী

থুজা (Thuja Occidentalis Q) মাদার - আঁচিলে সরাসরি লাগান – এটি দ্রুত কাজ করে এবং ত্বককে নিরাপদ রাখে

সতর্কতা: শুধুমাত্র বাহ্যিক ব্যবহার যথেষ্ট নয়। সঠিক সাদৃশ্যপূর্ণ ওষুধ খাওয়া আবশ্যক।

লক্ষন অনুযায়ী আঁচিল দূর করার হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ

  1. আঁচিল ফুলকপির মতো উচ্চাকারে থাকে, নরম বা শক্ত হতে পারে, আদ্র ও পিচ্ছিল — প্রসাবে জ্বালা, প্রায় প্রস্রাবের পীড়াতে ভোগে, মন ভঙ্গুর, সামান্যতে ভেঙে পড়া, খারাপ স্বপ্ন দেখে, মেহ গ্রন্থির কাছে আঁচিল ফুল কপির মত। - থুজা (Thuja OC 200/1M). কার্যকারিতা ১০০%।
  2. আঁচিল থেবড়া থেবড়া ও রস জমে, হাতে গায়ে বড় বড় অসংখ্য দেখা যায়, কলমের নিবের মত সুচালো, বড় চেপ্টা আঁচিল — বাতজনিত ব্যথা ও দুর্বলতা, ঠান্ডা ও আদ্র পরিবেশে সমস্যা বেড়ে যায়, মুখের প্যারালাইসিস বা নার্ভজনিত দুর্বলতা থাকতে পারে। - কষ্টিকাম (Causticum 200/1M). কার্যকারিতা ৭৫%।
  3. মোটা, মাথায় ঘাম, ডিম খেতে ভালোবাসে; কানের পিছনে, বাম গন্ডস্থলে, গলা, ঘাড়, চোখের পাতায়, আঙুল, বাহু, বুক ও পায়ে। - ক্যালকারিয়া কার্ব (Calcarea Carb 200/1M). কার্যকারিতা ৭৫%।
  4. আঁচিল ফুলকপির মতো, রস ঝড়ে, ভেজা ভেজা ভাব, সামান্য আঘাতে রক্ত বের হয়, উগ্র মেজাজ, তাতে খোঁচা মারা ব্যথা, ঠোটের কোণে ঘা  - নাইট্রিক অ্যাসিড (Acid Nitric 200/1M). কার্যকারিতা ৯০%।
  5. হাতের তালুর উল্টো পিঠে বা আঙুলে বড়, কোমল, সমতল মাংসের আঁচিল। - ডালকামারা (Dulcamara 200/1M). কার্যকারিতা ৭৫%।
  6. শরীরের ডান দিকে আঁচিল, দাড়ি বা গোফে খাড়া খাড়া আঁচিল, লিভারের দোষ, রোগী প্রায় পেটের ভোগে, গরম খাবার প্রিয়, ভাজা পোড়া ও লবণাক্ত খাবার বেশি পছন্দ করে। - লাইকোপেডিয়াম (Lycopodium 200/1M). কার্যকারিতা ৭৫%।
  7. হাতের তালুর আঁচিল, লবন খেতে পছন্দ। - ন্যাট্রাম মিউর (Natrum Mur 200/1M). কার্যকারিতা ৭৫%।
  8. পদ্ম কাটার মত শরীরের ভাজে ভাজে ঘামাচির মত ক্ষুদ্র ক্ষুদ্র আঁচিল, পদ্ম কাটার মত সুচালো ব্যথাহীন, কিন্তু চুলকানি যুক্ত — অম্ল খাওয়ার প্রবনতা বেশী, প্রায় পেটে পীড়ায় ভোগে, মেজাজ উগ্র, ঠান্ডা অসহ্য। - এন্টিম ক্রুড (Antim Curd 200/1M). কার্যকারিতা ৯৫%।
  9. হাতের অনামিকা আঙুলে, পেটে ও উরুর মাঝে। - ন্যাট্রাম সালফ (Natrum Sulph 200/1M). কার্যকারিতা ৭৫%।
  10. আঁচিল লালচে, চুলকায় তীব্রভাবে, রাতে বেশি চুলকানি, গরম লাগে, রোগী অসাবধান, গোসল কম করে, মানসিক উদাসীনতা, নিজেকে অপরিষ্কার মনে হয় — সালফার (Sulphur) কার্যকারিতা ৭০%
  11. আঁচিল শক্ত, ধীরে ধীরে বাড়ে, পায়ে বা হাতে, রোগী ঠাণ্ডা সহ্য করতে পারে না, পায়ের আঙুল ঠাণ্ডা থাকে, মানসিক দুর্বলতা, সামান্য কাজে ক্লান্তি — সাইলেসিয়া (Silicea) কার্যকারিতা ৭০%
  12. আঁচিল চকচকে, সুচালো প্রান্ত, পায়ের তলায় বা হাতের তালুতে, চাপ দিলে ব্যথা কমে, রোগী সক্রিয়, ত্বরিত গতিতে কথা বলে, কিন্তু মাঝে মাঝে উদ্বিগ্ন — ফ্লুরিক অ্যাসিড (Fluoric Acid) কার্যকারিতা ৮০%
  13. আঁচিল ছোট ছোট গুচ্ছাকার, মুখে, ঠোঁটে বা চোখের কাছে, রস ঝরে, রোগী সংকোচময়, নতুন জায়গায় যেতে ভয় পায়, কথা বলতে লজ্জা পায় — দোদেকা টিং (Dodeca Thee) কার্যকারিতা ৮৫%
  14. আঁচিল মুখে বা গলায়, রঙ গাঢ় বা বাদামি, পেটে বাত, মাসিকের পর লক্ষণ বাড়ে, রোগী ক্লান্ত, সবকিছুতে অনীহা, স্বামীর কাছে অস্বস্তি, শিশুদের সাথে বিরক্তি — সেপিয়া (Sepia) কার্যকারিতা ৭৫%

পরামর্শ

প্রিয় পাঠকগণ, আঁচিল চিকিৎসা অতি উচ্চ শক্তি ঔষধ সেবন করিতে দিবেন এবং ঐ ঔষধটির Q আঁচিলে লাগাতে দিবেন অতি দ্রুত গতিতে কাজ করিবে। - হোমিও ঔষধই অপারেশন - অধ্যক্ষ ডাঃ মোঃ সেরাজুল হক

আঁচিলের বায়োকেমিক ঔষধ

শক্ত ও কালো আঁচিল - সাইলেসিয়া (Silicea)

শক্ত আঁচিল - কেলি মিউর (Kali Mur)

শক্ত ও লাল আঁচিল - ক্যালকেরিয়া ফ্লোর (Calcarea Fluoricum)

আঁচিলের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ সর্ম্পকে আরো জানতে রেফারেন্স বইসমূহঃ 

  • হোমিওপ্যাথিক রত্ন -  অধ্যক্ষ ডাঃ মোঃ সেরাজুল হক
  • হোমিও ঔষধই অপারেশন - অধ্যক্ষ ডাঃ মোঃ সেরাজুল হক
  • বোরিক্স মেটেরিয়া মেডিকা এন্ড রেপার্টরী। - ডাঃ উইলিয়াম বোরিক্স। অনুবাদ - ডাঃ কে. সি. ভঞ্জ, বি.এ

ডাঃ মোঃ আঃ হান্নান মিয়া (বি,এ)

ডি.এইচ.এম.এস (ঢাকা)


অহনা ভিলা, ধানুয়া কলেজ পাড়া, শিবপুর, নরসিংদী

রোগী দেখার সময়ঃ শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।


বানিয়াদী আশরাফিয়া মাদ্রাসা মার্কেট, শিবপুর বাজার রোড, শিবপুর, নরসিংদী, ঢাকা ১৬২০

রোগী দেখার সময় সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।  (আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পার্সেল করে পাঠিয়ে থাকি)

মোবাইলঃ ০১৭৩৯-৬৮২৬৯২, অথবা বার্তা পাঠান

Share this post
More
Dr. Abdul Hannan Mia
প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।
Recommended for you
Comments
?
শাহীন
2021-08-11 13:50:41
খুবই কার্যকরী । আপনার মেধা অবশ্যই প্রশংসার যোগ্য। আশা করি আগামীতে আরও ভাল কিছু পাব।
Dr. Abdul Hannan Mia
Dr. Abdul Hannan Mia Creator Administration
2021-08-11 14:53:03
আপনার অনুপ্রেরণা মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ❤️। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু লেখার চেষ্টা করব।
H
Hashemur rashida
2022-07-22 14:39:18
Thanks
Dr. Abdul Hannan Mia
Dr. Abdul Hannan Mia Creator Administration
2022-09-15 04:50:22
Welcome
?
সুমি
2023-04-15 09:04:24
আমি ঢাকার সাভারে থাকি স্যার।আমার মুখ্র ছোট ছোট অনেক।আঁচিল ব্যাথা নেই বা চুলকায় ও না। কিন্তু মুখে ঘারে ও পেটের পাশে দিন দিন বেড়েই চলছে এবং মুখের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে কি করতে পারি বললে খুব হেল্প হতো স্যার
Yasir Arafat
Yasir Arafat Administration
2023-05-16 19:08:44
Kindly contact with doctor via Phone call
ডাঃ মোঃ আঃ হান্নান মিয়া (বি,এ)
ডি.এইচ.এম.এস (ঢাকা)
রোগী দেখার সময় বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
মোবাইলঃ ০১৭৩৯-৬৮২৬৯২
(প্রতি শনিবার যোগাযোগ সাপেক্ষে রোগী দেখা হয়)
M
Masadul Islam
2025-02-13 21:35:44
Nice post
Yasir Arafat
Yasir Arafat Administration
2025-08-21 21:54:27
Thank you